৳১,৫০০ বা তার বেশি অর্ডারে ঢাকা সিটিতে ফ্রি ডেলিভারি!

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আপনার প্রশ্নের উত্তর না পেলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

কীভাবে অর্ডার করব?

পছন্দের ফল “কার্টে যোগ করুন” চেপে কার্টে রাখুন, তারপর “চেকআউট” থেকে নাম, মোবাইল নম্বর, ঠিকানা ও পেমেন্ট পদ্ধতি দিয়ে অর্ডার নিশ্চিত করুন। চাইলে WhatsApp-এও অর্ডার করতে পারেন।

কোন কোন পেমেন্ট পদ্ধতি আছে?

ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ এবং ডেবিট/ক্রেডিট কার্ড। বিকাশ/নগদে Send Money করে ট্রানজেকশন আইডি দিতে হয়। কার্ডের জন্য অর্ডার নিশ্চিত হলে আমরা নিরাপদ পেমেন্ট লিংক পাঠাই।

ডেলিভারি চার্জ কত এবং কত দিনে পাব?

চার্জ ও সময় এলাকা অনুযায়ী ভিন্ন — চেকআউট পেজে ও “ডেলিভারি ও রিটার্ন নীতি” পেজে বিস্তারিত দেওয়া আছে। ৳১,৫০০ বা তার বেশি অর্ডারে ঢাকা সিটিতে ডেলিভারি ফ্রি।

ফলে কি কোনো রাসায়নিক থাকে?

না। আমরা কার্বাইড, ফরমালিন বা কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করি না। ফল গাছপাকা বা প্রাকৃতিক উপায়ে পাকানো।

অর্ডারের অবস্থা কীভাবে দেখব?

“অর্ডার ট্র্যাক” পেজে অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিলেই বর্তমান অবস্থা দেখতে পাবেন।

ফল নষ্ট বা খারাপ পেলে কী করব?

ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছবিসহ WhatsApp বা ফোনে জানান। যাচাই করে পরবর্তী ডেলিভারিতে বদলে দেওয়া বা টাকা ফেরত দেওয়া হবে।

অর্ডার বাতিল করা যাবে?

অর্ডার “ডেলিভারির পথে” যাওয়ার আগে ফোন বা WhatsApp-এ জানালে বাতিল করা যাবে। অগ্রিম পেমেন্ট করে থাকলে টাকা ফেরত দেওয়া হবে।

পাইকারি বা কর্পোরেট অর্ডার নেন?

হ্যাঁ। অফিস, অনুষ্ঠান বা উপহারের জন্য বড় অর্ডারে বিশেষ দাম দেওয়া হয় — ফোন বা WhatsApp-এ যোগাযোগ করুন।

WhatsApp-এ প্রশ্ন করুন