ডেলিভারি ও রিটার্ন নীতি
তাজা ফল তাজা অবস্থায় পৌঁছে দেওয়াই আমাদের প্রথম দায়িত্ব।
ডেলিভারি এলাকা, চার্জ ও সময়
| এলাকা | ডেলিভারি চার্জ | সম্ভাব্য সময় |
|---|---|---|
| ঢাকা সিটির ভিতরে | ৳৬০ ৳১,৫০০+ অর্ডারে ফ্রি | ২৪–৪৮ ঘণ্টা |
| ঢাকার আশেপাশে (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ) | ৳১০০ | ২–৩ দিন |
| ঢাকার বাইরে (সারা বাংলাদেশ, কুরিয়ারে) | ৳১৩০ | ৩–৫ দিন |
- অর্ডার দেওয়ার পর আমাদের প্রতিনিধি ফোনে অর্ডার নিশ্চিত করবেন।
- সময়সীমা অর্ডার নিশ্চিত হওয়ার পর থেকে গণনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা কুরিয়ারের কারণে দেরি হতে পারে।
- মৌসুমি ফলের ক্ষেত্রে বাগানে ফল প্রস্তুত হওয়ার ওপর ডেলিভারির সময় নির্ভর করতে পারে — সেক্ষেত্রে আগেই জানানো হবে।
- ডেলিভারির সময় ডেলিভারিম্যানের সামনে প্যাকেট খুলে ফল দেখে নেওয়ার অনুরোধ রইল।
রিটার্ন ও রিফান্ড
- ফল পচা, থেঁতলানো বা ক্ষতিগ্রস্ত পেলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ছবি/ভিডিওসহ ফোন বা WhatsApp-এ জানান।
- যাচাই শেষে ক্ষতিগ্রস্ত অংশ পরবর্তী ডেলিভারিতে বদলে দেওয়া হবে, অথবা সমপরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।
- ফল পচনশীল পণ্য হওয়ায় পছন্দ না হওয়া বা মত পরিবর্তনের কারণে রিটার্ন গ্রহণ করা সম্ভব নয়।
- রিফান্ড বিকাশ/নগদ বা যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেই মাধ্যমে ৩–৭ কার্যদিবসের মধ্যে দেওয়া হবে।
অর্ডার বাতিল
অর্ডার “ডেলিভারির পথে” যাওয়ার আগে বাতিল করতে চাইলে ফোন বা WhatsApp-এ জানান। অগ্রিম পেমেন্ট থাকলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
যোগাযোগ: ০১৭১১-৩৪১৪১৪ · WhatsApp